প্রবাসীদের সমস্যা সমাধানের লক্ষ্যে ‘প্রবাসী সেল’ গঠন করবো: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

প্রবাসীদের সমস্যা সমাধানের লক্ষ্যে ‘প্রবাসী সেল’ গঠন করবো: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০১/২০২৪ ০৫:০৫:২৬ পূর্বাহ্ন

প্রবাসীদের সমস্যা সমাধানের লক্ষ্যে ‘প্রবাসী সেল’ গঠন করবো: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, আমি নিজে প্রবাসী, আমি তাদের সমস্যাগুলো বুঝি। তাদের জান মালের নিরাপত্তার বিধানের লক্ষে কাজ করবো। প্রবাসীদের সমস্যা সমাধানের লক্ষ্যে ‘প্রবাসী সেল’ গঠন করবো। 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী হওয়ার পর গণমাধ্যমের সাথে আলাপকালের তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, সবার সর্বাত্মক সহযোগীতার মাধ্যমে দেশ এগিয়ে যাবে। সবাইকে দেশ প্রেমিক হতে হবে, আন্তরিক হতে হবে। আন্তরিকতার সাথে আমরা সবাই কাজ করি মাননীয় প্রধানমন্ত্রীর মত তাহলে ৪১ সালের ভিতরে আমরা স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হতে পারবো। 

এদিকে দায়িত্ব পাওয়ার পর রবিবার (১৪ জানুয়ারি) প্রথম অফিস করেছেন সিলেট-২ আসনের এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সকাল ৯টার আগেই সচিবালয়ে গিয়ে পৌঁছেন তিনি। প্রতিমন্ত্রীদের নেমপ্লেট আগেই পরিবর্তন করা হয়েছে। সচিবালয়ে পৌঁছলে তাদের ফুলেল অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। সচিবের নেতৃত্বে পদস্থ কর্মকর্তারা তাদের বরণ করেন। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক