কানাইঘাট পৌরসভার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

কানাইঘাট পৌরসভার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০১/২০২৪ ০৭:২৭:০৯ পূর্বাহ্ন

কানাইঘাট পৌরসভার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কানাইঘাট পৌরসভার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।


কানাইঘাট পৌরসভায় সরকারি ভাবে শীতার্তদের জন্য বরাদ্দকৃত কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার পৌরসভার মেয়র লুৎফুর রহমান, পৌরসভার প্রকৌশলী মনির উদ্দিন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর বিলাল আহমদ সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরগণের উপস্থিতিতে নিজ নিজ ওয়ার্ডের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। 

শীতবস্ত্র বিতরণকালে পৌর মেয়র লুৎফুর রহমান বলেন, বর্তমান সরকার দেশের দরিদ্র জনগোষ্ঠীকে বিভিন্ন সেবার আওতায় নিয়ে এসেছেন। শীতের এ সময় দেশের খেটে খাওয়া দরিদ্র লোকজন যাতে করে শীতে কষ্ট না পান এজন্য সরকারি ভাবে সারাদেশে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এর অংশ হিসেবে কানাইঘাট পৌরসভায় ৪৭০টি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন সমাজ হৈতশী ব্যক্তিবর্গকে শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য তিনি আহ্বান জানান। 

শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, ঢাকা ট্রিবিউনের সিনিয়র সাংবাদিক মোঃ কাওছার আহমদ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন প্রমুখ। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক