সারাদেশে চলমান শৈত্যপ্রবাহের সাথে জেঁকে বসেছে তীব্র শীত। তীব্র শীতে সিলেট - ৪ আসনে নির্বাচিত সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রবাসী কল্যাণ বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের পক্ষ থেকে শীতার্ত কর্মীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার ( ১৪ জানুয়ারি) সাবেক মন্ত্রী ইমরান আহমদের পক্ষ থেকে উপজেলার ৫টি ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামীলীগের নেতৃবৃন্দদের উপস্থিতিতে শীতের কম্বল গুলো হস্তান্তর করেন জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
এ সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দের উপস্থিতিতে শীতের কম্বল হস্তান্তর করা হয় ।
রবিবার সন্ধ্যা থেকে উপজেলার চিকনাগোল ইউনিয়নের ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত চৌধুরী ও সাধারণ সম্পাদক রহমত আলির উপস্থিতিতে দলীয় কর্মীদের জন্য কম্বল হস্তান্তর করা হয়। এসময় চিকনাগোল ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।
এরপর ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ ও সাধারণ সম্পাদক হেলাল আহমেদের হাতে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীদের উপস্থিতিতে সাংসদ ইমরান আহমদের দেয়া শীতের কম্বল হস্তান্তর করা হয়।
পরে দরবস্ত বাজারে দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগ ও নিজপাট এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফয়েজ আহমেদের বাড়ীতে গিয়ে শীতের কম্বল হস্তান্তর করেন জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগের নেতৃবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নূরউদ্দিন মড়া, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল জলিল, মাসুক আহমেদ মেম্বার, শ্রী নিপেন্দ্র কুমার দে, কামাল আহমদ সহ দরবস্ত ও নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সবশেষে ২ নং জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুখ আহমেদের উপস্থিতিতে চাঙ্গিল বাজারস্হ বৃহত্তর জৈন্তা ট্রাক চালক সমবায় সমিতির কার্যালয়ে ইউনিয়ন কর্মীদের জন্য শীতের কম্বল হস্তান্তর করেন জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগের নেতৃবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুনীল দেবনাথ, মাষ্টার মুজিবুর রহমান, শ্রী ধন নম, আবদুল হান্নান, ইসমাইল আলি সহ অন্যান্যরা।
এদিকে সময় না থাকার কারণে উপজেলার অপর ইউনিয়ন ৩ নং চারিকাঠা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীদের শীতের কম্বল সোমবার ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ।
এদিকে দলীয়কর্মীদের জন্য শীতের কম্বল পেয়ে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সাবেক মন্ত্রী ইমরান আহমদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জৈন্তাবার্তা/এমকে




