জাতীয় পার্টির দলীয় পদ থেকে ইয়াহইয়া চৌধুরীকে অব্যাহতি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

জাতীয় পার্টির দলীয় পদ থেকে ইয়াহইয়া চৌধুরীকে অব্যাহতি

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০১/২০২৪ ১১:৩৩:২৪ পূর্বাহ্ন

জাতীয় পার্টির দলীয় পদ থেকে ইয়াহইয়া চৌধুরীকে অব্যাহতি


জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ভাইস চেয়ারম্যান পদসহ দলীয় সব পদ-পদবী থেকে ইয়াহইয়া চৌধুরীকে অব্যাহতি প্রদান দেওয়া হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) বিকেলে জাতীয় পার্টির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপির সুপারিশক্রমে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নিয়েছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। তবে কী কারণে দলের এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এ বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

প্রসঙ্গত, ইয়াহইয়া চৌধুরী গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সাথে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক