‘আল্লামা ফুলতলী (র.) বহু হৃদয়ে জ্বালিয়ে গেছেন অসহায় মানুষের সেবার আগুন’
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

ফুলতলীতে ঈসালে সাওয়াব মাহফিলে লাখো মানুষের ঢল

‘আল্লামা ফুলতলী (র.) বহু হৃদয়ে জ্বালিয়ে গেছেন অসহায় মানুষের সেবার আগুন’

আব্দুল মুকিত, জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০১/২০২৪ ০৫:৩৮:২২ পূর্বাহ্ন

‘আল্লামা ফুলতলী (র.) বহু হৃদয়ে জ্বালিয়ে গেছেন অসহায় মানুষের সেবার আগুন’

ঈসালে সাওয়াব মাহফিলে বয়ান দিচ্ছেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী।


উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দীসিন, মুর্শিদে বরহক আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, হানাফী আমরা যেন ছোটখাটো বিষয়ে পরস্পরের মধ্যে ভুল বোঝাবুঝি না করি। হযরত শাহ ওলীউল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র.), শাহ আব্দুল আযীয মুহাদ্দিসে দেহলভী (র.) প্রমুখ।

এ উপমহাদেশে আহলে সুন্নাতের অনুসরণীয় আলিম। তাদের কিতাবাদি পড়ুন। অনেক ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। তাসাওউফের নামে এ উপমহাদেশে অনেক বিভ্রান্তি ছড়িয়েছিল। শাহ ওলীউল্লাহ (র.) সঠিক পথ বাতলে দিয়েছেন। তাঁর মাধ্যমে আমাদের সনদ রাসূলুল্লাহ (সা.) পর্যন্ত পৌঁছেছে। আমরা ইয়া রাসূলুল্লাহ বলি, ইস্তিগাছায় বিশ্বাস করি। এ কারণে কেউ কেউ আমাদের বিদআতী বলে থাকেন। অথচ হযরত শাহ ওলীউল্লাহ (র.) এর কিতাবে ইস্তিগাছা রয়েছে। হযরত থানভী (র.) তাঁর কিতাবে আরবী শে’র এনেছেন এবং এগুলোর উর্দু তরজমা করেছেন যেখানে ইস্তিগাছা রয়েছে। তাবলীগী নেসাবের কিতাব ফাযাইলে দরুদ এর মধ্যে যাকারিয়া (র.) আল্লামা জামী (র.) এর শে’র এনেছেন যেখানে ইয়া রাসূলাল্লাহ বলে আহ্বান রয়েছে। সুতরাং আমরা যেন পরষ্পর ভুল বুঝাবুঝি থেকে বিরত থাকি।

১৫ জানুয়ারি (সোমবার) বাদ জুহর ফুলতলী ছাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ১৬তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে বিশাল ঈসালে সাওয়াব মাহফিলে মুরিদীন-মুহিব্বীনের উদ্দেশ্যে তা’লীম-তরবিয়ত প্রদানকালে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সুযোগ্য উত্তরসূরি উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী এসব কথা বলেন।

তিনি আল্লামা ফুলতলী (র.) এর স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, কৈশোরের অনেক স্মৃতি আছে। মা-বাবা উদ্বুদ্ধ করেছেন প্রাণপ্রিয় জন্মভূমির পথঘাট, পাহাড়-পর্বত অতিক্রম করে যেন অসহায় মানুষের খেদমত করি। তাঁর প্রেরণায় অসহায় মানুষের মৃত্যুর পর তাদের এতীম সন্তানদের কাছে যাই। অনেক ঝুপড়ি ঘরে প্রবেশ করি। সুরমার তীরে ভাঙ্গা ঝুপড়ি ঘরে মাটির উপর চাটাইয়ে বসে যে তৃপ্তি পাই অট্টালিকায় বসে তা পাই না। অনেক দেশে গেছি কিন্তু গ্রাম-বাংলার অসহায় মানুষের পরশে যে প্রশান্তি পেয়েছি তা অতুলনীয়। অসহায় মানুষের সেবার এ আগুন আল্লামা ফুলতলী (র.) বহু হৃদয়ে জ্বালিয়ে গেছেন। এ খেদমত যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। আমাদের খেদমতের অনেক প্রজেক্ট রয়েছে যার সব কিছু বলছি না। তবে কেউ মারা গেলে আমার কার্যালয়ের দায়িত্বশীলদেরকে খবর দেবেন।

লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এ মাহফিল সকাল সাড়ে ১০টায় আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর মাজার যিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়। এরপর খতমে কুরআন, খতমে বুখারী, খতমে খাজেগান, খতমে দালাইলুল খাইরাতের পাশাপাশি স্মৃতিচারণমূলক ও জীবনঘনিষ্ট আলোচনায় অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে অতিবাহিত হয় পুরো দিন।

রাতব্যাপী মাহফিলে দেশের প্রখ্যাত আলিম উলামা, শিক্ষাবিদ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত হয়েছেন। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক