জৈন্তাপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার।
জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি মারুফ আহমেদকে (২৭) গ্রেফতার করা হয়েছে। ধর্ষক মারুফ জৈন্তাপুর উপজেলার লামাশ্যামপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে।
রবিবার (১৪ই জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকায় যমুনা মার্কেট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছর ১৩ই ডিসেম্বর উপজেলার পাখিটেকি এলাকায় ভিকটিম ওই নারীকে আসামী মারুফ ও তার দুই সহযোগী রইছউদ্দিন ও নাসির আসামি রইছউদ্দিনের বাড়ীতে নিয়ে ধর্ষণ করে। পরে ভিকটিম ওই নারী সিওমেক হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা শেষে ১৬ই ডিসেম্বর মারুফকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। মামলা নং - ০৬(১২)২৩।
পুলিশ জানায় মামলা দায়েরের পর আসামিরা গাঁ ঢাকা দিলে পুলিশ তাদের গ্রেফতারে অভিযান চালায়। চলতি মাসের প্রথম সপ্তাহে কানাইঘাট উপজেলার গাছবাড়ী এলাকা থেকে রইছউদ্দিন ও নাসিরকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে উক্তো মামলার তদন্ত কর্মকর্তা জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) মোহাম্মদ আল আমিন জানান, গ্রেফতারকৃত আসামি মারুফকে সোমবার সকালে পুলিশ প্রহরায় বিজ্ঞআদালতে সোপর্দ করা হয়। আদালতে আসামি মারুফ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়। পরে বিজ্ঞআদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
জৈন্তাবার্তা/জেএ




