নগরীতে সিসিকের অভিযানে জরিমানা আদায়
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

নগরীতে সিসিকের অভিযানে জরিমানা আদায়

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০১/২০২৪ ০৭:০৯:০০ পূর্বাহ্ন

নগরীতে সিসিকের অভিযানে জরিমানা আদায়

নগরীতে সিসিকের অভিযানে জরিমানা আদায়।


সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭৯ হাজার টাকা জরিমানা আদায় ও ৫টি প্রতিষ্ঠান থেকে বকেয়া আদায় করা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নগরীর শাহপরাণ ও উপশহর এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তার সাথে লাইসেন্স কর্মকর্তা উপস্থিত ছিলেন। অভিযানে সিলেট মহানগর পুলিশের একটি দল সহযোগীতা করে।

অভিযানে উপশহরের ইলিয়ন নামক প্রতিষ্ঠানসহ মোট ৯টি প্রতিষ্ঠানকে ৭৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং ৫টি প্রতিষ্ঠানের কাছ থেকে বকেয়া লাইসেন্স ফি আদায় করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক