স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জামালকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জামালকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০১/২০২৪ ০৭:২৫:২০ পূর্বাহ্ন

স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জামালকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জামালকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ।


সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামালের জেলগেটে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৫ জানুয়ারি) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের প্রথম শ্রেণির আদালতে রিমান্ড আবেদন শুনানি শেষে আদালত জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের আদেশ মঞ্জুর করেন তিনি।

কোতোয়ালি জিআর ৬২৩/৩২ মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।



রিমাণ্ড শুনানিতে উপস্থিত ছিলেন- সিলেট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম ইয়াহ ইয়া সোহেল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট সাঈদ আহমদ, অ্যাডভোকেট সৈয়দ রিয়াজ আহমদ লিটন ও অ্যাডভোকেট মুস্তাক আহমদ প্রমুখ।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি বুধবার (১০ জানুয়ারি) সিলেট নগরীর কুমারপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত বছরের ২৭ মে পুলিশের হাতে আটক হন খান জামাল। দেড়মাস কারাবাসের পর জামিনে মুক্তি পান তিনি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক