কোম্পানীগঞ্জে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।
কোম্পানীগঞ্জের নোয়াগাঁওয়ে টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় নোয়াগাঁও ক্রিকেট ক্লাবের আয়োজনে নোয়াগাঁও মাঠে টুর্নামেন্টের উদ্বোধন হয়।
উদ্বোধনী খেলায় স্বাগতিক নোয়াগাঁও ক্রিকেট দল ও উত্তর রাজনগর অংশ নেয়। টসে জিতে ব্যাটিং বেছে নেয় উত্তর রাজনগর। নির্ধারিত ওভার খেলে ৫ উইকেটের বিনিময়ে ১০০ রান সংগ্রহ করে তারা। জবাবে ব্যাট করতে নেমে এক ওভার হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক নোয়াগাঁও। ৪ উইকেটের জয় পায় দলটি। রাজনগরের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন রুহুল আমিন। টুর্নামেন্টে উপজেলার ২২টি দল অংশগ্রহণ করেছে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান।
নোয়াগাঁও ক্রিকেট ক্লাবের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবেল আহমদ ও আকবর রেদওয়ান মনার যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, কালিবাড়ি স্পোর্টিং ক্লাবের সভাপতি রজন মিয়া, চিকাডহর নারাইনপুর ক্রিকেট ক্লাবের সভাপতি জামাল উদ্দিন, টিম ম্যানেজার আব্দুল জলিল, পাড়ুয়া ক্রিকেট ক্লাবের অধিনায়ক ও সাংবাদিক ফারুক আহমদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে সাহায্য করে। বর্তমান তরুণ সমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে এই ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রিকেট বাঙালিকে সম্মানিত করেছে। বর্তমান প্রজন্ম ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে বড় হচ্ছে। ক্রিকেটের প্রসার ঘটাতে গ্রামীণ মাঠগুলো রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
জৈন্তাবার্তা/জেএ




