সিলেটে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট-২ আসনের এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দেশের আমূল পরিবর্তন হয়েছে। দেশ উন্নয়নের মহাসড়কে চলছে। আমরা সিলেটবাসী উন্নয়নের মহাসড়কের সাথে থাকতে চাই।
সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের হযরত শাহজালাল (রাহ.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী। এছাড়া তিনি বলেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করতে চেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন হয়েছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ। সকল ষড়যন্ত্রকে অতিক্রম করে আমরা এগিয়ে যাবো।
এর আগে বিকাল ৫টা ২৫ মিনিটে দায়িত্ব পাওয়ার পর সিলেটের মাঠিতে পা রাখনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর শফিকুর রহমান চৌধুরী। বিমানবন্দর থেকে বেরিয়ে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী মহানগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পশ্রদ্ধা অর্পণ করেন। পরে শাহজালাল ও শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগে শীর্ষ নেতৃবৃন্দ।
জৈন্তাবার্তা/জেএ




