গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীয়কে গ্রেফতার করা হয়েছে।
আটক আসামিরা হলেন, গোয়াইনঘাট উপজেলার নগর ডেংগরি গ্রামের সুলতান আহমদের ছেলে সাইফুর রহমান (২৫) অপরজন ফতেপুর ইউনিয়নের বানিগ্রামের সিরাজুল ইসলামের ছেলে মানিক মিয়া (২৫)। গোয়াইনঘাট থানা সূত্রে জানা যায়,থানার একটি পুলিশ টিম মঙ্গলবার ১৬ জানুয়ারি গভীর রাত ২টা ৫৫ মিনিটে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গোয়াইনঘাট থানার ওসি তদন্ত মেহেদী হাসান সুমন সত্যতা নিশ্চিত করে বলেন,উল্লিখিত আসামি দ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জৈন্তাবার্তা/এমকে




