বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া আর নেই
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া আর নেই

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০১/২০২৪ ০৫:৩২:৪৩ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া আর নেই


গোলাপগঞ্জের বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া (৮০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া.....রাজিউন)।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটে সিলেট নগরীর টিলাগড়স্থ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি উপজেলার বাঘা ইউনিয়নের বাঘা পরগনাবাজার উত্তরগাঁও বড়বাড়ী গ্রামের হাজ্বী নছির উদ্দিনের ছেলে। তিনি গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা ইউনিটের সাবেক সাংগঠনিক কমান্ডার।

বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মনজিল আহমদ।

তিনি বলেন- তোতা মিয়া দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। গত কয়েকদিন যাবত তিনি সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর রোববার তিনি বাসায় আসেন। আজ দুপুরে তিনি না ফেরার দেশে চলে যান।

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়ার জানাযার নামাজ আজ বাদ এশা রাত ৮টায় উত্তরগাঁও জামে মসজিদ ঈদগা মাঠে অনুষ্ঠিত হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক