ভূমিকম্পের গুজবে তোয়াকুল মহিলা মাদ্রাসার ৮ ছাত্রী আহত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

ভূমিকম্পের গুজবে তোয়াকুল মহিলা মাদ্রাসার ৮ ছাত্রী আহত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০১/২০২৪ ০৫:৩৫:২৯ পূর্বাহ্ন

ভূমিকম্পের গুজবে তোয়াকুল মহিলা মাদ্রাসার ৮ ছাত্রী আহত


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অজানা একটি শব্দে ভূমিকম্পের গুজবে সিড়ি দিয়ে তাড়াহুড়া করে নামতে গিয়ে ৮জন ছাত্রী আহত হয়েছেন।

উপজেলার তোয়াকুল ইউনিয়নের তোয়াকুল মহিলা মাদ্রাসায় এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার ১৬ জানুয়ারি দুপুর আনুমানিক সাড়ে বারোটার দিকে মাদরাসায় ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ দুইতলা ভবনে একটি অজানা শব্দে ভূমিকম্প মনে করে ৩টি ক্লাসরুমের শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে সিড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে সিড়ির রেলিং-এ ফাটল ধরে হেলে পড়ে গিয়ে এই ঘটনা ঘটে। 

মাদ্রাসা সূত্রে জানা যায়,আহত ৮ শিক্ষার্থীর ৭ জনকে স্থানীয় ফার্মেসীতে চিকিৎসা দেয়া হয়েছে এবং একজন শিক্ষার্থী গুরুতর আহত হওয়ায় তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

মাদ্রাসার প্রধান শিক্ষক (মুহতামিম) আব্দুর রহমান জানান, ক্লাস চলাকালীন সময়ে একজন শিক্ষার্থী হঠাৎ বলে ওঠে ভুমিকম্প হচ্ছে, ভুমিকম্পের খবর শুনে অন্য শিক্ষার্থীরা দুতলা থেকে সিড়ি দিয়ে দ্রুত গতিতে নামার সময় এই ঘটনা ঘটে, এতে ৮জন শিক্ষার্থী আহত হয়েছেন। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী পাঠানো হয়েছে। এতে তিনি প্রকৃত সত্য না জেনে বিভিন্ন ধরনের মিথ্যা বানোয়াট গুজব রটানো থেকে বিরত থাকার আহ্বান জানান।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক