তিন উপজেলার ২৫ ইউনিয়নে এমপি ইমরানের পক্ষ থেকে কম্বল বিতরণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

তিন উপজেলার ২৫ ইউনিয়নে এমপি ইমরানের পক্ষ থেকে কম্বল বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০১/২০২৪ ০৫:৩৭:৩৯ পূর্বাহ্ন

তিন উপজেলার ২৫ ইউনিয়নে এমপি ইমরানের পক্ষ থেকে কম্বল বিতরণ


সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কুয়াশার আবরণে হিম শীতল বাতাসে শীত জেঁকে ধরেছে।এক সপ্তাহ ধরে আকাশে দেখা নাই সূর্যের। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে নিন্ম আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালেন সাবেক মন্ত্রী সিলেট ৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ এমপি।

তাহার পক্ষ থেকে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার ২৫ টি ইউনিয়নে উন্নত মানের আড়াই হাজার কম্বল বিতরণ করা হবে। এই তিন উপজেলা ২৫ টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক বরাবরে ১০ টি করে কম্বল দিয়ে বিতরণ করার নির্দেশনা দেয়া হয়েছে। 

এ ব্যাপারে নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামী সভাপতি মোঃ সিরাজ উদ্দিন বলেন, সাবেক মন্ত্রী ইমরান আহমদ এমপির ব্যক্তিগত তহবিল থেকে নন্দিরগাঁও ইউনিয়নে ১০০ শতটি কম্বল দেয়া হয়েছে। আমরা সভাপতি/সম্পাদক মিলে প্রতিটি ওয়ার্ডের সভাপতি/সম্পাদক বরাবরে ১০ টি করে প্রেরন করেছি। বাকি ১০টি কম্বল আমরা বিতরণ করেছি। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ সদস্য আপ্তাব আলী কালা বলেন, মাননীয় সংসদ ইমরান আহমদের পক্ষ থেকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ৬ শতটি কম্বল বরাদ্দ দেয়া হয়েছে। ইতিমধ্যে আমরা কম্বল বিতরণ শুরু করেছি।

জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ বলেন, আড়াই হাজার 

 শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট চার আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী ইমরান আহমদ।  ইতিমধ্যে আমরা জৈন্তাপুর উপজেলার ৬ টি ইউনিয়নে ৬ শত কম্বল বিতরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক