৩০ লাখ টাকা বকেয়া টাকা পরিশোধ না করায় বিলবোর্ড উচ্ছেদ করল সিসিক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

৩০ লাখ টাকা বকেয়া টাকা পরিশোধ না করায় বিলবোর্ড উচ্ছেদ করল সিসিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০১/২০২৪ ০৫:৫৬:৪৩ পূর্বাহ্ন

৩০ লাখ টাকা বকেয়া টাকা পরিশোধ না করায়  বিলবোর্ড উচ্ছেদ করল সিসিক


প্রায় সাড়ে ৩০ লাখ টাকা বকেয়া ভাড়া না দেওয়ায় বিলবোর্ড থেকে ৩ টি প্রতিষ্ঠানের প্রচারসামগ্রী অপসারণ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। মঙ্গলবার এ অভিযান চালানো হয়।

জানা যায়, নগরের বিভিন্ন স্থানে স্থাপিত বিজ্ঞাপনী বিলবোর্ড প্রতিষ্ঠানগুলোর কাছে ভাড়া দিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এসবের মধ্যে ৩টি প্রতিষ্ঠানের কাছে সাড়ে ৩০ লাখেরও বেশি টাকা বকেয়া রয়েছে। বার বার নোটিশ দেওয়ার পরও তারা দিচ্ছে না বিলের টাকা।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বিলবোর্ড থেকে অপসারণ করেছেন সিসিকের ভ্রাম্যমাণ আদালত।

সিসিক সূত্র জানায়, নগরের সুবিধবাজার ও পাঠানটুলা এলাকার বিলবোর্ডগুলোতে বিজ্ঞাপন দেওয়া ৩টি প্রতিষ্ঠানের কাছে ৩০ লাখ ৬৫ হাজার টাকা বকেয়া পায় সিসিক। একাধিকার তাদেরকে নোটিশ দিলেও বকেয়া টাকা পরিশোধ করছে না প্রতিষ্ঠানগুলো। ফলে মঙ্গলবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে সুবিধবাজার ও পাঠানটুলা এলাকার বিলবোর্ডগুলো থেকে এসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন অপসারণ করা হয়।

৩টি প্রতিষ্ঠান হচ্ছে- সিটি লিংক, এ টু ডেজড ও অর্কিড এড। এগুলোর মধ্যে সিটি লিংকের কাছে ৫ লাখ ৫২ হাজার ৪৫০ টাকা, এ টু জেড-এর কাছে ১৯ লাখ ২০ হাজার ও অর্কিড এডের কাছে ৫ লাখ ৯২ হাজার ৫০০ টাকা।

অভিযানে নেতৃত্ব দেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান। তাকে সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশের একটি টিম।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান বলেন- ৩টি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘদিন ধরে টাকা পাওনা থাকায় এবং বার বার নোটিশ দেওয়ার পরও তারা টাকা না দেওয়ায় আজ (মঙ্গলবার) তাদের বিজ্ঞাপনগুলো অপসারণ করা হয়েছে। আবারও তাদের নোটিশ প্রদান করা হবে। এরপরও টাকা না দিলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক