নগরজুড়ে হকারদের দৌরাত্ম বাড়ছেই
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

মেয়রের নির্দেশে ২৬ জানুয়ারী ফের মাঠে যাচ্ছে হকাররা

নগরজুড়ে হকারদের দৌরাত্ম বাড়ছেই

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০১/২০২৪ ০৭:৩১:১৫ পূর্বাহ্ন

নগরজুড়ে হকারদের দৌরাত্ম বাড়ছেই

ফাইল ছবি


সিলেট নগরের সবকটি সড়কপথ দখলে চলে গেছে হকারদের। সিলেট নগরীর অনেক গুরুত্বপূর্ণ রাস্তা ও ফুটপাতে হকাররা জমিয়ে ব্যবসা করছে তারা। এতে নগরীর পথচারীদের দুর্ভোগ যেমন বেড়েছে, তেমনি সড়কেও বেশিরভাগ সময় লেগে থাকে যানজট। হকার উচ্ছেদে সিটি করপোরেশন, পুলিশ, বণিক সমিতিসহ প্রশাসনের নানা জায়গায় বলেও কাজ হয়নি বলে ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিযোগ। এমনি পরিস্থিতিতে কঠোর অবস্থানে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন।      


সরেজমিনে দেখা গেছে, নগরের মদিনা মার্কেট, ওসমানী মেডিকেল রোড, আম্বরাখানা, চৌহাট্টা, রিকাবিবাজার, লামাবাজার, জিন্দাবাজার, জল্লারপার, বন্দরবাজার, জিতুমিয়ার পয়েন্ট, তালতলা, ক্বিন ব্রিজ, ধোপাদিঘিরপাড়, সোবাহানী পয়েন্টে প্রায় প্রতিটি রাস্তার বেশিরভাগ অংশ এবং ফুটপাত হকারের দখলে। হকারদের পুনর্বাসনের জন্য লালদিঘির পাড়ে জায়গা দেওয়া হলেও সেখানে তারা যাচ্ছে না।

বন্দরবাজার এলাকায় সিসিকের প্রধান গেইটে দেখা যায়, এখানে প্রচুর ক্রেতা সড়কে দাঁড়িয়ে কেনাকাটা করছেন। রাস্তায় তৈরি হয়েছে দীর্ঘ যানজট। এখানে শাক-সবজি, ফলমূল, মাছ, কাপড়, প্লাস্টিকের সামগ্রীসহ নিত্য প্রয়োজনীয় প্রায় সবকিছু কেনাবেচা চলে।   

শাহজালাল উপশহর এলাকার বাসিন্দা রুমা বেগম বলেন, ‘জিন্দাবাজারের পুরো এলাকায় উঁচু-নিচু ফুটপাত রয়েছে, যা হাঁটার জন্য উপযুক্ত নয়। ফুটপাত দিয়ে হেঁটে ছেলেমেয়েদের স্কুলে দিতে বা চলাচল করতে সতর্কতার সঙ্গে পা ফেলতে হয়। এছাড়া বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার ফুটপাতগুলো হকারদের দখলে চলে যায়। ফলে নগরীতে পথচারীদের চলাচলের সুবিধা অনেকটা সংকুচিত।’

দুই বছর আগে ব্যাপক আয়োজন আর ঢাকঢোল পিটিয়ে সিলেট নগরীতে হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেয় সিলেট সিটি করপোরেশন (সিসিক) ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ২০২০ সালের শেষের দিকে নগর ভবনের পেছনের লালদিঘিরপাড় মাঠে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। কিন্তু কিছু দিনের মাথায় সেই হকাররা আবারও ফুটপাতে। ফলে সিসিকের হকার পুনর্বাসন প্রক্রিয়াকে ‘যেই লাউ সেই কদু’ হিসেবেই আখ্যায়িত করেছেন সচেতন মহলের অনেকেই।

হকার্স উচ্ছেদ না হওয়ার মূল কারণই হলো তৎকালীন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর রাজনীতি। বিএনপির যেকোন মিছিল মিটিং হলেই দেখা যায় মেয়রের ব্যানারে শত শত হকার। এদের দিয়েই মিছিল করতেন মেয়র আরিফুল হক চৌধুরী। হকারের মধ্যে কয়েকটি ভাগ রয়েছে এর মধ্যে বিএনপিপন্থীরাই নেতৃত্ব দিয়েছেন ফুটপাতে। এদের কথামতো কোন হকার মিছিলে না গেলেই এর গাড়ী-দোকান নেওয়া হতো সিটি কর্পোরেশনে। পরে বিএনপিপন্থী হকার্স নেতাদের সাথে লেয়াজু করে ছাড়িয়ে আনতে হয়। এভাবেই চলছিলো মেয়র আরিফে রাজনীতি। কিন্তু বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্দেশে নগরীর ফুটপাত ছাড়তে বাধ্য হচ্ছে হকাররা। আগামী ২৬ জানুয়ারি রাস্তা ছেড়ে মাঠে প্রবেশ করবে এমনটি জানিয়েছেন হকারের ক্ষুদ্র ব্যবসায়ীরা। 

এদিকে রোববার (১৪ জানুয়ারী ২০২৪) বেলা ১১ ঘটিকায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে সিলেট মহানগরীর যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস) এর যৌথ উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়। সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। 

সিলেট মহানগর হকার্স ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি রকিব আলী বলেন, ‘আমরা মেয়র মহোদয়ের নির্দেশে রাস্তা ছেলে ২৬ তারিখ মাঠে প্রবেশ করবো। আশাকরি মাঠটি মানুষ যাতায়াতের জন্য সুব্যবস্থা করে দিবেন। যদি এমন একটি পরিবেশ তৈরি করেন তাহলে আমাদের ব্যবসায়ীরা লাভজনক হবো এবং মেয়রের সকল নির্দেশ মাথা পেতে মেনে নেবো। 

আবুল হোসেন



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক