সিলেটের সুরমা নদীর পাড় থেকে ফয়েজ আহমদ (২০) নামের যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে নগরীর মেন্দিবাগ এলাকায় সুরমা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবক ফয়েজ আহমদ একজন অটোরিকশা চালক। তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে। সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার একটি কলোনীতে ভাড়া থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন।
তিনি বলেন, সকালের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। প্রাথমিক ভাবে এটা খুনের ঘটনা বলে মনে হচ্ছে। খুনের রহস্য উদঘাটনে কাজ চলছে।
লাশটির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
জৈন্তাবার্তা/এমকে




