ওসমানীনগরে মাইক্রোবাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

ওসমানীনগরে মাইক্রোবাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০১/২০২৪ ০২:৫৭:১৩ পূর্বাহ্ন

ওসমানীনগরে মাইক্রোবাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

ওসমানীনগরে মাইক্রোবাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত।


সিলেটের ওসমানীনগরে মাইক্রোবাসের ধাক্কায় শফিউল হাসান সানী (২৯) নামের এক মোটরসাইকেল আরোহী বরখাস্তকৃত পুলিশ কনস্টেবল নিহত হয়েছে।

বুধবার পৌনে ৭টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণশাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিউল হাসান সানী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ভালকি গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কনস্টেবল পদে চাকরিরত ছিলেন। দুই মাস আগে কারণবশতঃ তাকে বরখাস্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শফিউল হাসান সানী মোটরসাইকেলযোগে গোয়ালাবাজারের যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে ওসমানীনগরের ব্রাহ্মণশাসন এলাকায় যাওয়ামাত্র বেপরোয়া গতির একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘাতক মাইক্রোবাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ।

ওসমানীনগর থানার ওসি মো. রাশেদুল হক মাইক্রোবাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক