ঘন কুয়াশার কারণে ঢাকার দুটি ফ্লাইট সিলেটে অবতরণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

ঘন কুয়াশার কারণে ঢাকার দুটি ফ্লাইট সিলেটে অবতরণ

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০১/২০২৪ ০৫:১৭:৩৫ পূর্বাহ্ন

ঘন কুয়াশার কারণে ঢাকার দুটি ফ্লাইট সিলেটে অবতরণ

ঘন কুয়াশার কারণে ঢাকার দুটি ফ্লাইট সিলেটে অবতরণ।


ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে দুটি আন্তর্জাতিক ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বুধবার সকাল ১০টা ২৮ মিনিটে একটি এবং ১০টা ৪৮ মিনিটে আরেকটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মাসকাট থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ড্রিমলাইনার ফ্লাইটটি নামার কথা ছিল। তবে ঘন কুয়াশার কারণে সেটি সেখানে অবতরণ করতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আসে। সকাল ১০টা ২৮ মিনিটে ফ্লাইটটি সিলেটে অবতরণ করে। 

এদিকে চীনের গুয়াংজু থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে সকাল ১০টা ৪৮ মিনিটে সিলেট বিমানবন্দরে অবতরণ করে। পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে যাত্রী নিয়ে বিমান দুটি সিলেট ত্যাগ করে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক