মাদ্রাসায় কুশিক্ষা আর কুকর্ম করলে আমরা কাকে বিশ্বাস করব?
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

সিলেটে বলাৎকারের ঘটনায় শিক্ষক কারাগারে

মাদ্রাসায় কুশিক্ষা আর কুকর্ম করলে আমরা কাকে বিশ্বাস করব?

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০১/২০২৪ ০৫:৩২:০৫ পূর্বাহ্ন

মাদ্রাসায় কুশিক্ষা আর কুকর্ম করলে আমরা কাকে বিশ্বাস করব?

প্রতিকী ছবি


সিলেটে শহরতলির বড়গুল এলাকার হজরত শাহ ওয়ালিউল্লাহ (রহ.) জামেয়া ইসলামিয়া রইছুল উলুম মাদ্রাসায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের (ধর্ষণ) ঘটনায় শিক্ষক রেদোয়ান আহমদ ওরফে রিপন (২৪) নামের এক শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি নগরীর এয়ারপোর্ট এলাকার টিলারগাঁওয়ের বাসিন্দা। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় শিকার ছাত্রের মা বাদী হয়ে মামলা করেন। পুলিশ শিক্ষককে গ্রেপ্তার করলে বাদী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক উম্মে হাবিবার কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও জালালাবাদ থানার উপপরিদর্শক মো. মাহাবুর আলম মণ্ডল বলেন, কান্দিগাঁও বাজার থেকে ১৩ জানুয়ারি মামলার আসামি রেদোয়ানকে গ্রেপ্তার করা হয়। পরে ১৪ তারিখ তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বর্তমানে আসামি কারাগারে রয়েছেন।

ছাত্রের মা ও মামলার বাদী বলেন, মাদ্রাসায় এ রকম কুশিক্ষা আর কুকর্ম করলে আমরা কাকে বিশ্বাস করব? কোনো শিশুসন্তানের সঙ্গে এ রকম ঘটনা আর না ঘটে। সেজন্য এ ঘটনার সঠিক বিচার হওয়া উচিত। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক