ছবি : নিজস্ব
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করার আহবান জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক ও নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল। তিনি বলেন, সারাক্ষণ শুধু পড়ো পড়ো করলে ছোট ছেলে মেয়েদের ভালো লাগে না। খেলাধুলার মধ্য দিয়ে তাদের পড়ালেখা শেখাতে হবে। তবেই সেটা ফলপ্রসূ হবে।
শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রদানের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করে তুলতে চায়। যাতে তারা পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মেলাতে পারে। এ কথা মাথায় রেখেই সরকার শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে আরো আধুনিক, উন্নত ও বিজ্ঞানসম্মত করতে নানামুখি পদক্ষেপ বাস্তবায়ন করছে। শুধু সাধারণ শিক্ষা নয়, কারিগরি শিক্ষাকে সরকার গুরুত্ব দিচ্ছে। যাতে একজন ছেলে-মেয়ে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেরা কিছু করতে পারে।’
বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের আঙ্গারজুর দক্ষিণ মাঠে সোনারবাংলা স্পোর্টিং ক্লাব কতৃক আয়োজিত দিনব্যাপী খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান রিপনের সভাপতিত্বে ও বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব আব্দুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, ইউপি সদস্য আনিছ মিয়া,সাবেক সদস্য নিজাম উদ্দিন, মাস্টার নুরুল আমিন, সোনারবাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক দবির আহমদ, সাবেক সহ সভাপতি আলম মিয়া সাবেক সাধারণ সম্পাদক মো: বিলাল উদ্দিন চৌধুরী, আংগারজুর সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল হাসিম চৌধুরী, নুরুজ্জামান, মাষ্টার নূরুল আমীন, আব্দুস সোফান, মোরাদ আলী, সালেহ আহমদ প্রমুখ।
এম সি




