সপ্তমবার শপথ গ্রহণের পর প্রথম সিলেট আসছেন ইমরান আহমদ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

সপ্তমবার শপথ গ্রহণের পর প্রথম সিলেট আসছেন ইমরান আহমদ

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০১/২০২৪ ১১:৩২:০২ পূর্বাহ্ন

সপ্তমবার শপথ গ্রহণের পর প্রথম সিলেট আসছেন ইমরান আহমদ

ছবি: সংগৃহীত


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সপ্তমবারের মত নির্বাচিত হয়ে শপথ গ্রহনের পর নিজ নির্বাচনী এলাকায় প্রথমবার আসছেন সংসদীয় আসন ২৩২ সিলেট -৪ এর সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইমরান আহমদ। 

১৬ জানুয়ারী তার ব্যাক্তিগত সহকারী মো সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক তিনদিনের সফরসূচিতে তা জানানো হয়। 

সফরসূচি অনুযায়ী তিনি আগামী শুক্রবার (১৯শে জানুয়ারি) সিলেট এসে পৌছানোর কথা। ওইদিন বিকেল ৩ ঘটিকায় তার নিজ নির্বাচনী অন্যতম উপজেলা গোয়াইনঘাটে উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

পরের দিন শনিবার জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে একটি মিষ্টান্ন শো রুমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেল ৩ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। 

পরদিন রবিবার কম্পানীগন্জ উপজেলায় বেলা ১১ ঘটিকায় উপজেলা অডিটোরিয়ামে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। পরেরদিন সকালে তিনি রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক