গোয়াইনঘাটে আব্দুল হাকিম চৌধুরীর কম্বল বিতরণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে আব্দুল হাকিম চৌধুরীর কম্বল বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮/০১/২০২৪ ০৬:১৮:২৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে আব্দুল হাকিম চৌধুরীর কম্বল বিতরণ


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক একাধিক বারের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকাল ৩ টায় গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্টান নন্দিরগাওঁ দারুসসালাম মাদরাসার হিফয বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে তিনি কম্বল বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরন কালে আব্দুল হাকিম চৌধুরী বলেন, তীব্র শৈত্য প্রবাহে মানুষ কষ্ট পাচ্ছে। সামর্থ্যবান সবাইকে অসহায় শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। দেশের নিম্নআয়ের মানুষসহ সারা দেশে প্রচণ্ড শৈত্যপ্রবাহে মানুষ দিশেহারা।এমতাবস্থায় শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সব বিত্তবানদের নৈতিক ও মানবিক দায়িত্ব।  শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন নন্দিরগাওঁ দারুসসালাম মাদরাসার মুহতামিম মাওলানা রফিক আহমদ মহল্লী,গোয়াইনঘাট প্রেস ক্লাব সভাপতি এম এ মতিন, নওয়াগাওঁ ক্বওমি মাদরাসার হিফয বিভাগের প্রধান মাওলানা হাফিজ মাহমুদুল হাসান, বিশিষ্ট মুরব্বি হাজির আলী,ময়বুর রহমান, কছির মিয়া প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক