বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০১/২০২৪ ০৭:৫৩:৩৭ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত।


বিয়ানীবাজার উপজেলার শেওলার দিঘলবাক এলাকায় নিজের বাড়ির সামনে অটোরিকশার ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তার নাম মাহমুদ হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিজের মোটরসাইকেল নিয়ে বের হয়ে মাহমুদ বালিঙ্গা নয়াবাজারে গিয়েছিলেন। ফেরার পথে বাড়ির সামনে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভীড় জমান। গোটা এলাকা শোকে মুহ্যমান হয়ে পড়ে।

বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশটি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।  

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক