কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০১/২০২৪ ০৯:২৩:৫৩ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি: নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ) এর ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কোম্পানীগঞ্জের এম সাইফুর রহমান ডিগ্রি কলেজে কেক কেটে সংগঠনটির জন্মদিন পালন করেন সংগঠনের নেতৃবৃন্দ।

কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি হেলাল আহমদ ও সাধারণ সম্পাদক মো. মারজান উদ্দিনের নেতৃত্বে উপস্থিত ছিলেন-কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন কবির মছব্বির, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, আকবর রেদয়ান মনা, ফারুক আহমেদ, কবির আহমদ, কোছাপের সাংগঠনিক সম্পাদক আবদুল মুকিত, সহ-ক্রীড়া সম্পাদক শাহিন আলম, শহিদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ শাখার ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক ইশতিয়াক মাহমুদ জুয়েল, শাখা কমিটির সাইফুল ইসলাম, শাহিন, সায়মন, নূর আহমদ, নাজমুল প্রমুখ।

উল্লেখ্য ১৯৮৫ সালের ১৮ জানুয়ারি কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ গঠিত হয়। এর প্রতিষ্ঠাতা কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান এম. তৈয়বুর রহমান। প্রতিষ্ঠালগ্ন থেকেই কোম্পানীগঞ্জের সাধারণ ছাত্র-ছাত্রীদের কল্যাণে কাজ করছে কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ।

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক