তীব্র শীতে কাঁপছে সিলেট
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

তীব্র শীতে কাঁপছে সিলেট

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৮/০১/২০২৪ ০৯:২৮:৩১ পূর্বাহ্ন

তীব্র শীতে কাঁপছে সিলেট

তীব্র শীতে কাঁপছে সিলেট।


মাঘের প্রথম থেকে দেশের উত্তরপূর্ব এই জেলায় বয়ে চলছে শৈত্যপ্রবাহ। প্রায় প্রতিদিনই বাড়ছে শীতের দাপট।

বৃহস্পতিবার সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের মধ্যে সব চাইতে কম বলে জানায় আবহাওয়া অদিদপ্তর।

তীব্র শীতের সঙ্গে সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে পুরোটা সিলেট বিভাগ। বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত নগরীতে সূর্যের কোনো দেখাই মেলেনি। প্রচণ্ড তীব্র শীত এবং ঘন ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

বর্তমান এই শীতের প্রভাব পড়েছে নগরীতেও। ১৮ জানুয়ারি বেলা প্রায় ১১টা পর্যন্ত নগরীতে মানুষের চলাচল ছিল খুবই সীমিত আকারে। স্কুল কলেজ খোলা থাকলেও উপস্থিতি একেবারেই কম বললেই চলে। শীতের একেবারে কাবু হয়ে পড়েছেন বিভিন্ন এলাকার বস্তিবাসী, নিম্ন আয়ের ভাসমান মানুষেরা, তাদের অবস্থা সরেজমিনে দেখা গেছে অনেকেই একত্র হয়ে রাস্তায় পড়ে থাকা কাগজ, বিভিন্ন জ্বালানোর মতো জিনিস পুড়িয়ে আগুনের তাপ নিতে।

শুধু তা নয় শীতের প্রকোপে বিপর্যস্ত দরিদ্র চা শ্রমিকেরাও। তাছাড়া দেখা গেছে শীতজনিত রোগের প্রকোপও অনেকটাই বেড়েছে। বিশেষ করে শিশুরাই এই শীতে খুব বেশি রোগে আক্রান্ত হচ্ছে।

বুধবার সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আর মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫০ ডিগ্রি।

সিলেট আবহাওয়া অফিসের আব্দুল মুহিত জানিয়েছেন, সিলেটে প্রতিদিনই তাপামাত্রা পর্যায়ক্রমে কমতেই চলেছে। বৃহস্পতিবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল।

এমনকি আরও কয়েকদিনও শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানান সিলেট আবহাওয়া অফিসের আব্দুল মুহিত।

আবহাওয়া অফিসের তথ্যমতে, সিলেটে গত ৫-৬ দিন থেকে তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রির উপরে একেবারেই উঠছে না। তাই আগামী ক'দিন শীত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক