সিলেটের তরুণ ব্যবসায়ী এমএমএস বিজনেস গ্রুপের সাংগঠনিক সম্পাদক, দক্ষিণ সুরমার রাখালগঞ্জ বাজার জামে মসজিদের মোতাওয়াল্লী ও দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মলয় ভূষণ দত্ত মিটুর বাল্যবন্ধু মাহমুদুর রহমান সুমন ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৭ বছর। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় আছরের নামায পড়ার সময় সুমন হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেয়া হয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাহমুদুর রহমান সুমন দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের দৌলতপুর পূর্বপাড়া গ্রামের মুজিবুর রহমানের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহি রেখে গেছেন। মাহমুদুর রহমান সুমরনর মৃত্যুতে পরিচিত মহল এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে তরুণ ব্যবসায়ী এমএমএস বিজনেস গ্রুপের সাংগঠনিক সম্পাদক, দক্ষিণ সুরমার রাখালগঞ্জ বাজার জামে মসজিদের মোতাওয়াল্লী মাহমুদুর রহমান সুমনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মলয় ভূষণ দত্ত মিটু ও এমএমএস বিজনেস গ্রুপের সকল সদস্যবৃন্দ এক শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জৈন্তাবার্তা/এমকে




