বৃহত্তর জৈন্তিয়ার গণমানুষের সংগঠন জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মেলন ও কাউন্সিল অধিবেশন আগামী ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গত ১৮ জানুয়ারী '২৪ সন্ধ্যা ৭ ঘটিকায় সিলেট নগরীর জিন্দাবাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয় "দৈনিক জৈন্তা বার্তার " অফিসে কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এটিএম বদরুল ইসলাম এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জামাল উদ্দিন এর সঞ্চালনায় কার্যকরী কমিটির সভায় উপস্থিত সদস্যদের মধ্য থেকে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সম্পাদক গিয়াস আহমদকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ এম এ রহিম, যুগ্ম সম্পাদক প্রফেসর সালাউদ্দিন বেলাল, সাংবাদিক ফারুক আহমদকে যুগ্ম আহ্বায়ক ও এডভোকেট হাসান আহমদ, চিত্রশিল্পী বানুলা দাস, এডভোকেট আব্দুল আলী, এডভোকেট আব্দুল্লাহ, প্রভাষক মো: লুৎফুর রহমান, মোঃ ফয়জুল্লাহ ও বিশ্বজিৎ দাসকে সদস্য করা হয়েছে।
সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটির উপদেষ্টা হিসেবে " দৈনিক শিক্ষা "পত্রিকা ও "শিক্ষাবার্তা" পত্রিকার আবাসিক সম্পাদক যুক্তরাজ্যে প্রবাসী অধ্যক্ষ মুজাম্মেল আলীকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়। এ সময় সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক নবগঠিত সম্মেলন প্রস্তুতি কমিটিকে দায়ীত্বশীলতার সাথে কাজ করে সংগঠনকে আরো গতিশীল ও বেগবান করার মাধ্যমে এগিয়ে যেতে আহবান জানান।
F/A




