সিলেটে যেসব এলাকায় আগামীকাল শনিবার থাকবে না বিদ্যুৎ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

সিলেটে যেসব এলাকায় আগামীকাল শনিবার থাকবে না বিদ্যুৎ

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৯/০১/২০২৪ ১১:২৮:৪৬ পূর্বাহ্ন

সিলেটে যেসব এলাকায় আগামীকাল শনিবার থাকবে না বিদ্যুৎ

প্রতিকী ছবি


বিতরণ লাইন ও জরুরি মেরামত কাজের জন্য সিলেট নগরীর বিভিন্ন স্থানে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৩ কেভি এবং ১১ কেভি ফিডারের আওতাধীন ওই সব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট–২ এর নির্বাহী প্রকৌশলী শামছ–ই–আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, বিতরণ লাইন, ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ৩৩ কেভি রিং ফিডারের ১১ কেভি বালুচর ফিডারের আওতাধীন বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস ও আশপাশের এলাকা।

১১ কেভি সেনপাড়া ফিডারের আওতাধীন শিবগঞ্জ, সেনপাড়া, হাতিমবাগ, লামাপাড়া ও আশপাশের এলাকা এবং ১১ কেভি রায়নগর ফিডারের সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার, খারপাড়া ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক