লালাবাজারে ১৬ লাখ টাকার চিনিসহ ২ চোরাকারবারীকে আটক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

লালাবাজারে ১৬ লাখ টাকার চিনিসহ ২ চোরাকারবারীকে আটক

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৯/০১/২০২৪ ১১:৩৩:৩৩ পূর্বাহ্ন

লালাবাজারে ১৬ লাখ টাকার চিনিসহ ২ চোরাকারবারীকে আটক

লালাবাজারে ১৬ লাখ টাকার চিনিসহ ২ চোরাকারবারীকে আটক।


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের ল্যান্ড মার্ক শপিং কমপ্লেক্সের সামনে থেকে ১৬ লাখ ৮ হাজার টাকার ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এসময় চোরাইপণ্য পরিবহণের দায়ে একটি কার্গো ট্রাকও জব্দ করা হয়।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে সিলেট মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লালাবাজারে ঢাকা-বিশ্ব রোডের উপর থেকে চিনিবাহী ট্রাকটি আটক করা হয়। এসময় ২৬৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার বাজার মূলয় আনুমানিক ১৬ লক্ষ ৮ হাজার টাকা।

এ ঘটনায় আটক দুজন হলো- চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাধীন চন্ডিপুর গ্রামের মো. মদুল ইসলামের ছেলে কাজল আলী (৩০) ও একই উপজেলার জাহাঙ্গীরপাড়া গ্রামের মো. আমির মিয়ার ছেলে মো. বাবু ওরফে সাদ্দাম (৩০)।

তাদের বিরুদ্ধে এসএমপির দক্ষিণ সুরমা থানায় মামলা (মামলা নং-১১, তারিখ-১৮.০১.২০২৪খ্রি.) দায়ের করা হয়েছে

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক