সিলেটে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

১৯ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা লুট

সিলেটে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৯/০১/২০২৪ ১১:৪৭:৫৪ পূর্বাহ্ন

সিলেটে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

সিলেটে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি।


সিলেটে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্র্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা ১৯ ভরি স্বর্ণ, নগদ ৮ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিলেট সদর উপজেলার ফরিদাবাদ মাদরাসা এলাকার আহমদ হাউজিংয়ের আতিকুল ইসলামের বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আতিকুল ইসলামের স্ত্রী রেজিয়া আক্তার জেলি জানান- তার স্বামী একটি কাজে ঢাকায় অবস্থান করছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাসার নিচতলার বসার কক্ষের জানালার গ্রিল কেটে মুখোশধারী ৬ জন ডাকাত ঘরে ঢুকে। প্রথমে নিচতলায় থাকা জেলির শ্বাশুড়িকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছে থাকা স্বর্ণালঙ্কার লুট করে ডাকাতরা। পরে উপরের তলায় এসে জেলির শয়নকক্ষে ঢুকে তাকে ও তার দুই ঘুমন্ত শিশুসন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে থাকা সকল স্বর্ণালঙ্কার এবং ৮ লাখ টাকা লুটে নেয় তারা। মোট ১৯ ভরি স্বর্ণালঙ্কার ডাকাতরা লুট করে নিয়ে গেছে বলে দাবি রেজিয়া আক্তার জেলির।

এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বলেন- খবর পেয়ে আমরা ঘটনাস্থল গিয়ে পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ বা মামলা দায়ের করলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক