জৈন্তাপুরে আদর্শগ্রাম ২য় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন।
জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত আসামপাড়া আদর্শগ্রামে ২য় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) সন্ধ্যা ৭ ঘটিকায় আশ্রয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্তো খেলায় ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি কামাল আহমদ।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে কামাল আহমদ বলেন, খেলাধুলা যুবসমাজকে বিপদগ্রস্ত হতে রক্ষা করে। বর্তমান সময়ে সুস্বাস্হ্য নিশ্চিত ও যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।
তিনি আরো বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রাথমিক পর্যায় থেকে খেলাধুলাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। তিনি শীতমৌসুমে এরকম আয়োজন করায় টুর্নামেন্ট সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক এম এ রাজ্জাক রাজা, আশ্রয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামিলীগ সদস্য আব্দুল জলিল, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক আহমেদ, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা সৈয়দ রাজু আহমেদ।
এছাড়াও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজক কমিটির অন্যতম পৃষ্ঠপোষক জুয়েল আহমেদ, রিমন আহমেদ, শিব্বির আহমেদ, আরিফ আহমেদ, নবির আহমেদ,মাসুদ রানা, সুজন আহমেদ, সুজন আহমেদ (২) সহ অন্যান্যরা।
জৈন্তাবার্তা/জেএ




