উত্তর সিলেটের সীমান্তীক জনপদ গোয়াইনঘাট উপজেলার বৃহত্তম সংগঠন আরসিবি এর ৩৫-তম আসর আব্দুল বাতেন ২য় গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৯ জানুয়ারি সকাল ১১ টায় বঙ্গবীর পাঞ্জেরী ক্রিকেট গ্রাউন্ডে রুস্তমপুর ক্রিকেট বোর্ডের আয়োজনে, আরসিবির সভাপতি সোহেল আহমদের সভাপতিত্বে ও সিনিয়র সদস্য মাস্টার আবুল হাসেমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,রুস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাকালীন সভাপতি এড.মো :জামাল উদ্দিন , প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সভাপতি এড. হাসান আহমদ,ফারুক আহমদ কুনকিরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ, প্রধান শিক্ষক তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের আব্বাস উদ্দিন, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতিকুর রহমান, মুহিবুর রহমান প্রতিষ্ঠাকালীন সদস্য, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয় সম্পাদক ডাঃ আব্বাস উদ্দীন , তোফায়েল আহমদ বিভাগীয় হিসাব নিয়ন্তকের অডিট এন্ড একাউন্টস অফিসার সিলেট, ফারুক আহমদ, ফয়জুল হাসান প্রেসিডিয়াম সদস্য, শাহজাহান, সোয়াইবুর রহমান সহকারী শিক্ষক জালালপুর উচ্চ বিদ্যালয়,, আরও উপস্থিত ছিলেন জালাল উদ্দিন, গোলাম রাব্বানী নীলু, মনজুর আহমদ, কামাল উদ্দিন, শিব্বির আহমদ সাকির আহমদ ইবিন, রফিকুল ইসলাম, জসীম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য উক্ত গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতায় উপজেলার ২৪ টি টিম অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় স্বাগতিক পাঞ্জেরী ক্রিকেট একাদশ ও সুন্দ্রগাঁও ক্রিকেট একাদশের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়েছে।
জৈন্তাবার্তা/এমকে




