জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৯/০১/২০২৪ ০৬:০৮:৫১ পূর্বাহ্ন

জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকীতে সিলেটে দোয়া মাহফিল।


বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও দুঃস্থ, অসহায়, এতিম মাদরাসার শীতার্ত ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৯ জানুযারি) সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর কাজিটুলার এতিম মাদরাসায় সিলেট মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

 



দোয়া মাহফিলে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু, জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 


এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদি ও সৈয়দ মঈন উদ্দিন সোহেল, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মতিউল বারী খুর্শেদ, ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান মোহন, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঞ্জুরুল হাসান মঞ্জু, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শুয়াইব আহমদ সোয়েব, ২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুল ইসলাম খায়ের, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান আহমদ, ২২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন, বিএনপি নেতা আব্দুল মুমিন, ইমরান খানসহ অসংখ্য নেতাকর্মী।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক