জৈন্তাপুরে চার ছাত্রলীগ নেতার মৃত্যু, উপজেলা জুড়ে শোকের ছায়া
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে চার ছাত্রলীগ নেতার মৃত্যু, উপজেলা জুড়ে শোকের ছায়া

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০১/২০২৪ ১০:৫৮:০৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে চার ছাত্রলীগ নেতার মৃত্যু, উপজেলা জুড়ে শোকের ছায়া


জৈন্তাপুরে চার ছাত্রলীগ নেতার একসঙ্গে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোঁকের ছায়া।

শনিবার দিবাগত রাতে সিলেট তামাবিল মহাসড়কে তাদের বহনকারী  গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে  পাশ্ববর্তী পরিত্যক্ত পুকুরে পড়লে তাদের মর্মান্তিক মৃত্যু হয়। নিহতরা জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।

 নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলা  সদরের তোয়াশীহাঁটি এলাকার রণদিপ পালের ছেলে নিহাল পাল (২৬), জাঙ্গালহাটি এলাকার হারুন উর রশিদের ছেলে সুমন আহমেদ (২৫), বড়পুকুর পাড় এলাকার আরজু মিয়ার ছেলে তমাল আহমদ (২৪) ও কমলাবাড়ী এলাকার জামাল আহমেদের ছেলে আহসান জুবায়ের (২৭)। 

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০শে জানুয়ারি) রাত সাড়ে বারো ঘটিকার সময় জৈন্তাপুর থেকে তামাবিল যাওয়ার পথে ২ নং লক্ষিপুর আল ফালাহ জামে মসজিদ সংলগ্ন এলাকায় তাদের বহনকারী গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী পরিত্যক্ত একটি পুকুরে পড়ে ডুবে যায়।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা স্হানীয় জনগনের সহায়তায় তাদের চারজনকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকেই মৃত ঘোষনা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ জাহিদ হাসান। তিনি বলেন দূর্ঘটনায় মৃত চার ছাত্রলীগ নেতার সুরতহাল প্রতিবেদন তৈরী করে ভোর পাঁচটায় তাদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 

এদিকে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় চার ছাত্রলীগ নেতার মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাজেদুল ইসলাম, এ এস পি ( কানাইঘাট সার্কেল)  অলক শর্মা, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম  সহ অন্যান্যরা। 

ভোর পাঁচটায় নিহতের মরদেহ তাদের নিজ নিজ বাসভবনে এসে পৌছলে পুরো জৈন্তাপুর সদরে নেমে আসে শোকের মাতম। খবর পেয়ে নিহত প্রত্যেক ছাত্রলীগ নেতার বাড়ীতে তাৎক্ষণিক ছুটে আসেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি কামাল আহমদ, উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক এম এ রাজ্জাক রাজা, উপ দপ্তর সম্পাদক আব্দুর রহমান, প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক শাহীনুর রহমান, সেচ্ছাসেবকলীগের সভাপতি মন্জুর এলাহী সম্রাট, কৃষকলীগের যুগ্ম আহবায়ক কয়সর আহমেদ সহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ স্হানীয় বাসিন্দারা। 

এদিকে শনিবার দুপুর ২ ঘটিকায় নিহত তিনজন ছাত্রলীগ নেতার জানাযা  উপজেলার রাজবাড়ী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক