ঢাকার দুটি ফ্লাইট নামলো সিলেটে
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

ঢাকার দুটি ফ্লাইট নামলো সিলেটে

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২০/০১/২০২৪ ০৩:০৩:০১ পূর্বাহ্ন

ঢাকার দুটি ফ্লাইট নামলো সিলেটে


ঘন কুয়াশা থাকায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে দুটি আন্তর্জাতিক ফ্লাইট। ঘন কুয়াশার কারণে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট দুটি শনিববার সকালে শাহজালাল (রহ.) বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ওসমানীতে নামে। প্রায় এক ঘন্টা পর যাত্রীদের নিয়ে ফের ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে ফ্লাইট দুটি।

ইউএস বাংলা এয়ারলাইন্স ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী ব্যবস্থাপক বেলায়েত হোসেন লিমন জানান, ঘন কুয়াশার কারণে চীনের গুয়াংজু ও কাতারের দোহা থেকে ছেড়ে আসা দুটি ফ্লাইট নির্ধারিত গন্তব্য ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। তাই ফ্লাইট দুটি ডাইভার্ট হয়ে ওসমানীতে অবতরণ করে। 

তিনি জানান, সকাল ৯টা ৪৪ মিনিটে গুয়াংজু থেকে আসা ফ্লাইট ওসমানীতে অবতরণ করে সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আর দোহা থেকে আসা ফ্লাইট ৮টা ৫৫ মিনিটে ওসমানীতে অবতরণ করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল ১০টা ৪০ মিনিটে। 

প্রসঙ্গত, ঘন কুয়াশার কারণে গেল কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন দেশ থেকে আসা ফ্লাইট ঢাকায় নামতে না পেরে ডাইভার্ট হয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক