জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত বিরাইমারা হাওড়ে অবস্হিত আল- হেরা ইসলামীয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক দোয়া মিলাদ মাহফিল ও নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০শে জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব নুরুল আমিন কন্ট্রাকটারের সভাপতিত্বে ও মাদ্রাসার অন্যতম পৃষ্ঠপোষক ইমাম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বি আব্দুস শুক্কুর, স্হানীয় ইউ পি সদস্য জালাল উদ্দীন, লোকমান হোসেন, দৈনিক জালালাবাদ পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি গোলাম সারোয়ার বিলাল,আজিজুল হক, ব্যবসায়ী কামাল আহমদ, মাসুক আহমেদ, মাদ্রাসা শিক্ষিকা সুমনা আক্তার, সুমি আক্তার ও আয়েশা বেগম সহ অন্যান্যরা।
পরে মাদ্রাসায় চলতি বছরে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করা হয়। পরে দোয়া ও মিলাদ মাহফিল শেষে মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
জৈন্তাবার্তা/এমকে




