সিলেটে গ্যাস সংযোগ নিয়ে সুখবর দিলেন ড. মোমেন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

সিলেটে গ্যাস সংযোগ নিয়ে সুখবর দিলেন ড. মোমেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৪ ১২:০৯:৩৫ অপরাহ্ন

সিলেটে গ্যাস সংযোগ নিয়ে সুখবর দিলেন ড. মোমেন

ছবি: সংগৃহীত


সিলেটে শিল্পকারখানা স্থাপন ও গ্যাস সংযোগ প্রদান নিয়ে সুখবর দিয়েছেন সিলেট-১ আসনের এমপি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (২০ জানুয়ারি) সকালে এপেক্স ক্লাব অব বাংলাদেশ (জেলা-৪) আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- জনগণ ভোট দিয়ে আমাকে আবার নির্বাচিত করেছে দেশ ও দশের সেবার জন্য। আমি সে লক্ষেই কাজ করে যাবো। আমার প্রধান লক্ষ্য- সিলেটের মানুষকে স্বাবলম্বী করার মধ্যদিয়ে দারিদ্র্যমুক্ত করা।

জনগণ যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সে লক্ষ্যে বিভিন্ন উন্নয়নকর্মসূচি গ্রহণ করা হবে। বিশেষ করে সিলেটে শিল্পকারখানা স্থাপন ও গ্যাস সংযোগ প্রদানসহ জরুরি সব প্রকল্প গ্রহণ করা হবে। সবার সহযোগিতায় আগামীতে দারিদ্রমুক্ত সিলেট গড়বো।

সিলেট মহানগরের মেজরটিলাস্থ লন্ডন গ্রেস আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে হাজী আব্দুল খালিক চৌধুরী ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ ও এপেক্স বাংলাদেশের সাবেক সভাপতি এম এ কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে ৫ শ দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেওয় হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক