সিলেটে ছাত্রলীগ নেতাকর্মীদের মৃত্যুতে সরকারী গাড়ি পোড়ানো ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

সিলেটে ছাত্রলীগ নেতাকর্মীদের মৃত্যুতে সরকারী গাড়ি পোড়ানো ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২১/০১/২০২৪ ১২:১৭:৪২ অপরাহ্ন

সিলেটে ছাত্রলীগ নেতাকর্মীদের মৃত্যুতে সরকারী গাড়ি পোড়ানো ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর

পুড়ানো ও ভাংচুর করা গাড়ি।


সিলেটের জৈন্তাপুরে গাড়ি খাদে পড়ে চার ছাত্রলীগ কর্মীর মৃত্যুর পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর চালিয়েছে তাদের অনুসারীরা।

পুড়িয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি, ভাঙচুর করা হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স। চিকিৎসকদের বাসভবনের জানালার কাঁচও ভাঙা হয়েছে।

এ ঘটনায় চিকিৎসকদের পরিবারগুলো আতঙ্কিত হয়ে পড়েছে বলে সিভির সার্জনের দপ্তর থেকে জানানো হয়েছে।

তামাবিল হাইওয়ে থানার ওসি মো. ইউনুস আলী জানান, শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে সিলেট-তামাবিল সড়কের বাংলাবাজার ২ নম্বর লক্ষ্মীপুর বায়তুল জামে মসজিদের সামনে কার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে গেলে চারজন নিহত হন।

তারা হলেন: নিহাল পাল, জুবায়ের আহমদ সাব্বির, মেহেদী হাসান তামাল ও সুমন আহমদ। সবাই জৈন্তাপুর উপজেলার বাসিন্দা। তারা ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকলেও কোনো পদপদবিতে ছিলেন না।

জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, চারজনের চিকিৎসা ঠিকমতো হয়নি অভিযোগ তুলে স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

 দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে তাদের মৃত হিসেবে পান। তবে তাদের ‘ডেথ ডিক্লেয়ার’ করার জন্য একটি ইসিজি করা হয়। ওই হাসপাতালের ইসিজি যন্ত্রটি তখন বিকল ছিল।

তাদের অনুসারী-বন্ধুরা অ্যাম্বুলেন্স চাইলে হাসপাতাল থেকে তা দিতে পারেনি কর্তৃপক্ষ। এসব নিয়ে ‘চিকিৎসা গাফিলতির অভিযোগ’ তুলে হাসপাতাল কমপ্লেক্সে ভাঙচুর চালান তারা।

সিলেটের জৈন্তাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্সও ভাঙচুর করে হামলাকারীরা

ওসি জানান, সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ বিষয়ে মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।

সিলেট জেলা সিভিল সার্জনের নম্বরে ফোন করা হলে সেটি ধরেন ওই দপ্তরের মেডিকেল অফিসার (সমন্বয়) আহমদ শাহরিয়ার বলেন, “দুর্ঘটনার পর চারজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত অবস্থায় আনা হয়। রাত সাড়ে ১২টার দিকে কিছু লোকজন জৈন্তাপুর উপজেলা হাসপাতাল এবং সংলগ্ন চিকিৎসকদের আবাসিক এলাকায় ব্যাপক হামলা ও ভাঙচুর চালান।

“সেখানে তিনজন চিকিৎসক তাদের পরিবার নিয়ে থাকতেন। তাদের বাসায় বয়স্ক বাবা-মায়েরাও ছিলেন। হামলার সময় তারা বারবার ফোন করছিলেন, তাদের বাঁচানোর আকুতি জানাচ্ছিলেন।”

সিলেটের জৈন্তাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা হয়েছে চিকিৎসকের বাসভবন ও কার্যালয়েও

চিকিৎসক আহমদ শাহরিয়ার বলেন, হামলাকারীরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সরকারি মিতসুবিসি আউটল্যান্ডার গাড়িটি পুড়িয়ে দেয়, স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটিও ভাঙচুর করে।

তিনি জানান, সিভিল সার্জনসহ বিভাগীয় কর্মকর্তারা শনিবার হাসপাতালটি পরিদর্শন করেছেন। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক