প্রতিকী ছবি
সিলেট-কুলাউড়া সেকশনে রেললাইনের পাশ থেকে লিল মিয়া( ৩৫) নামে এক সিএনজি অটোরিকশা চালকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার মধ্যরাতে ফেঞ্চুগঞ্জের কাটাখালি নামক স্থানের রেললাইনের পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত লিল মিয়া কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর গ্রামের বাসিন্দা। তিনি আকলু মিয়ার ছেলে। ২ ছেলে ২ মেয়ের জনক লিল মিয়া পেশায় একজন সিএনঞ্জি অটোরিকশা চালক।
ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন শনিবার মধ্যরাতে খবর আসে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের কাটাখালি নামক স্থানে রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে আছে খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি।
জৈন্তাবার্তা/জেএ




