অক্সফোর্ড শেয়ার যুক্তরাজ্য বাংলাদেশী কমিউনিটির ৯নং ঘর হস্তান্তর
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

অক্সফোর্ড শেয়ার যুক্তরাজ্য বাংলাদেশী কমিউনিটির ৯নং ঘর হস্তান্তর

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২১/০১/২০২৪ ০৪:৩৪:৫১ পূর্বাহ্ন

অক্সফোর্ড শেয়ার যুক্তরাজ্য বাংলাদেশী কমিউনিটির ৯নং ঘর হস্তান্তর

অক্সফোর্ড শেয়ার যুক্তরাজ্য বাংলাদেশী কমিউনিটির ৯নং ঘর হস্তান্তর।


অক্সফোর্ড শেয়ার যুক্তরাজ্য বাংলাদেশী কমিউনিটির ৯ নং ঘর উদ্বোধন ও হস্তান্তর করা হয়েছে। 

রোববার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের চলিতাবাড়ি গ্রামে গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন মুনায়েমের পরিচালনায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাপ মিয়া, প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন অক্সফোর্ড শেয়ার যুক্তরাজ্য বাংলাদেশী কমিউনিটি প্রজেক্টের অন্যতম ব্যক্তিত্ব এনামুল হক।

এছাড়া বক্তব্য রাখেন,৮ নং ওয়ার্ড সদস্য ইর্শাদ আলী, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি শিব্বির আহমদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক রঞ্জন বিশ্বাস।উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিশেষে উপস্থিত অতিথিবৃন্দ প্রায় দুই লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত ৯ নং ঘরটি মঙ্গল আলীকে হস্তান্তরের মাধ্যমে বুঝিয়ে দেন।

জানা যায়, ২০২২ সালের শতাব্দীর সেরা ভয়াবহ বন্যার সময় গোয়াইনঘাটের কৃতি সন্তান হাফিজ আব্দুল মুবিনের তত্ত্বাবধানে দেশের বিভিন্ন উপজেলার যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে অক্সফোর্ড শেয়ার বাংলাদেশী কমিউনিটি প্রজেক্ট গঠন করা হয়।যার মাধ্যমে সকল নেতৃবৃন্দ সহায়তার জন্য গোয়াইনঘাট উপজেলাকে বাছাই করেন। সেই ধারাবাহিকতায় উপজেলার ১৩ টি ইউনিয়নের অসহায় ও গৃহহীন ১৩ টি পরিবারের ঘর করে দেওয়ার সিদ্ধান্ত মোতাবেক আজ ৯ নং ঘরের উদ্বোধন ও হস্তান্তর করা হয়। পর্যায়ক্রমে বাদবাকি ঘরগুলো হস্তান্তর করা হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক