সিলেটে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ ২ জনকে নেওয়া হচ্ছে ঢাকায়
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

সিলেটে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ ২ জনকে নেওয়া হচ্ছে ঢাকায়

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২২/০১/২০২৪ ০৪:০৩:৩৯ পূর্বাহ্ন

সিলেটে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ ২ জনকে নেওয়া হচ্ছে ঢাকায়

সিলেটে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ ২ জনকে নেওয়া হচ্ছে ঢাকায়।


সিলেট নগরীর মাদিনা মার্কেট এলাকায় নর্থ-ইস্ট সিএনজি রি-ফুয়েলিং স্টেশনে রাখা একটি তেলবাহী লরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৫ জনের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ২ জনকে ঢাকায় নেওয়া হচ্ছে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে দগ্ধ দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় প্রেরণ করা হয় বলে জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. আব্দুল মান্নান।

দগ্ধরা হলেন- সিলেট সিটি করপোরেশনের ঘাসিটুলা বেতেরবাজার এলাকার জাফর আলীর ছেলে মো. মনতাজ মিয়া (৩৫), একই এলাকার মঙ্গল মিয়ার ছেলে মো. লিটন মিয়া (২৫), মতি মিয়ার ছেলে মো. আলম মিয়া (২৩), মিছির আলীর ছেলে মো. মতি মিয়া (৬০), রজনি চন্দ্র দাসের ছেলে সুভাষ দাস (৫৫)।



দগ্ধদের মধ্যে ঘাসিটুলা বেতেরবাজার এলাকার জাফর আলীর ছেলে মো. মনতাজ মিয়া (৩৫) ও মিছির আলীর ছেলে মো. মতি মিয়ার (৬০) অবস্থার অবনতির কারণে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়।

সিলেট ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. আব্দুল মান্নান বলেন, ৫ জনের অবস্থায় ঝুঁকিপূর্ণ। ঢাকায় যে দুজনকে প্রেরণ করা হচ্ছে তাদের শরীরের ৩৫ ভাগ পুড়ে গেছে। এছাড়া শ্বাসনালির কিছু অংশ পুড়ে গেছে বলে আমরা ধারণা করছি। বাকি তিনজনের মধ্যে দুজনের শরীরের বিভিন্ন অংশের ৩০ ভাগ ও একজনের ২৮ ভাগ পুড়ে গেছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক