শ্রমবাজার নিয়ে লিবিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে প্রতিমন্ত্রীর আলোচনা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

শ্রমবাজার নিয়ে লিবিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে প্রতিমন্ত্রীর আলোচনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০১/২০২৪ ০৪:৪৫:৪৪ পূর্বাহ্ন

শ্রমবাজার নিয়ে লিবিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে প্রতিমন্ত্রীর আলোচনা


মানবপাচার প্রতিরোধ, অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করাসহ লিবিয়ার শ্রমবাজারে বাংলাদেশের কর্মী পাঠানো নিয়ে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুলমুত্তালিব এস এম সোলাইমানের সঙ্গে আলোচনা করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

সোমবার (২২ জানুয়ারি) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে হওয়া সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে লিবিয়ার রাষ্ট্রদূত সে দেশের সরকারের পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকার ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি বর্তমান সরকারের শুভকামনা জানিয়ে দু’দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে উল্লেখ করেন।

বৈঠকে উভয়পক্ষ দু-দেশের ভ্রাতৃত্বপূর্ণ সৌহাদ্য-সম্প্রীতি, সুষ্ঠু-সুশৃঙ্খল ও দায়িত্বশীল অভিবাসন, মানবপাচারের প্রতিরোধ, অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করাসহ লিবিয়ার শ্রমবাজারে বাংলাদেশের কর্মী পাঠানোর বিষয়ে আলোচনা করেন।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন ছাড়াও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, যুগ্মসচিব মো. আবু রায়হান মিঞা এবং মো. সাজ্জাদ হোসেন ভূঞাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক