বিপিএলের সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু ২৪ জানুয়ারি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

বিপিএলের সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু ২৪ জানুয়ারি

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২২/০১/২০২৪ ০৫:৩৬:৫০ পূর্বাহ্ন

বিপিএলের সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু ২৪ জানুয়ারি

বিপিএলের সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু ২৪ জানুয়ারি।


চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব শুরু হবে আগামী ২৬ জানুয়ারি থেকে। সিলেট পর্বের ম্যাচগুলোর টিকিট বিক্রি শুরু হচ্ছে ২৪ জানুয়ারি থেকে। প্রতি ম্যাচের আগের দিন এবং প্রাপ্যতা সাপেক্ষে ম্যাচের দিন সকালে টিকিট কিনতে পারবে দর্শকরা।

এরই মধ্যে টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০০ টাকা করে। দর্শকরা ক্লাব হাউজের টিকিট কিনতে পারবেন ৮০০ টাকায়

ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা করে। ওয়েস্টার্ন গ্যালারি এবং গ্রিন হিল এরিয়ার টিকিট পাওয়া যাবে মাত্র ২০০ টাকায়। সর্বনিম্ন মূল্যে এই স্ট্যান্ডগুলোতে বসেই বিপিএলের খেলা দেখতে পারবে দর্শকরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেইট এবং সিলেট বিভাগীয় স্টেডিয়ামের মেইন গেইট সংলগ্ন কাউন্টার থেকে দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন। সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে কাউন্টারে।

দর্শকরা চাইলে অনলাইন থেকেও টিকিট কাটতে পারবেন। অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে একইদিন, অর্থাৎ ২৪ জানুয়ারি থেকেই। আগামী ৩ ফেব্রুয়ারিতে শেষ হবে বিপিএলের সিলেট পর্ব।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক