গোয়াইনঘাটে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২২/০১/২০২৪ ০৬:৪১:১৪ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক

গোয়াইনঘাটে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক।


গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে একটি (পিকআপ) গাড়িসহ  ১০০(একশত) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। 

থানা সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় থানা এলাকায় দিবাকালীন জরুরী আইন শৃঙ্খলা ডিউটিতে নিয়োজিত এসআই (নি:)/ মিথুন তালুকদার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গতকাল রোববার ২১ জানুয়ারি বিকেল ৪ টায় গোয়াইনঘাট থানাধীন ৮নং তোয়াকুল ইউপির অন্তর্গত পাইকরাজ সাকিনস্থ গোয়াইনঘাট-সালুটিকর পাকা রাস্তা হতে পিকআপ ট্রাক গাড়িসহ ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে জব্দ করা হয়।

এসময়, পুলিশের উপস্থিতিতে টের পেয়ে পিকআপ গাড়ির চালক ও তার সহযোগীরা পালিয়ে যায়।

এসআই (নি:) মিথুন তালুকদার বাদী হয়ে অজ্ঞাতনামা ০৩ জন আসামীর বিরুদ্ধে এজহার দায়ের করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা মোতাবেক মামলা রুজু করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক