ওসমানীনগরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন মেয়র আনোয়ারুজ্জামান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

ওসমানীনগরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন মেয়র আনোয়ারুজ্জামান

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০১/২০২৪ ১২:১১:২৪ অপরাহ্ন

ওসমানীনগরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন মেয়র আনোয়ারুজ্জামান

ছবি: সংগৃহীত


ওসমানীনগরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার তাজপুর মঙ্গলচন্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয় মাঠে বালাগঞ্জ-ওসমানীনগর ফুটবল খেলোয়ার কল্যাণ সংস্থার পক্ষ থেকে এ খেলার আয়োজন করা হয়।

উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অঅতিথির বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ ভিপি, জেলা পরিষদ সদস্য সুষমা সুলতানা রুহি, ওসমানীনগর থানার সাবেক ও জুড়ি থানার ওসি এসএম মাঈন উদ্দিন, ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক, উপজেলার আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি আবদাল মিয়া, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যার অরুনোদয় পাল ঝলক, পশ্চিম পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান সুমন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি চঞ্চল পাল, সমাজসেবক আব্দুস সালাম, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, কোষাধ্যক্ষ কবির আহমদ, বালাগঞ্জ-ওসমানীনগর ফুটবল খেলোয়ার কল্যাণ সংস্থার সভাপতি আখতার মিয়া, সাধারণ সম্পাদক জুবেল খান, যুগ্ম সম্পাদক আলী আমজদ নুনু, ক্রিড়া সম্পাদক খালেদ আহমদ খুকু, নুনু ফটবল একাডেমীর সাধারণ সম্পাদক রেশাদ আহমদ, ধারাভাষ্যকার জুয়েল আহমদ নুর, আলী হোসেন রানা, রেফারী সাইদুর রহমান চৌধুরী, ফুটবলার ঝুমন আহমদ প্রমুখ।

উদ্বোধনী খেলায় ইয়াছির বাবা এফসি দেওয়ানবাজার বনাম বালাগঞ্জ ফুটবল একাডেমীর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়ে ইয়াছির বাবা এফসি দেওয়ানবাজার ১-০ গোলে বিজয়ী হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রফিক আহমদ।

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক