‘বিত্তবান সকলের উচিত শীতার্তদের পাশে দাঁড়ানো’
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

ডৌবাড়ীতে ৩ শতাধিক কম্বল বিতরণ

‘বিত্তবান সকলের উচিত শীতার্তদের পাশে দাঁড়ানো’

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩/০১/২০২৪ ০৫:৪৪:৫২ পূর্বাহ্ন

‘বিত্তবান সকলের উচিত শীতার্তদের পাশে দাঁড়ানো’

ডৌবাড়ী ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ৩ শতাধিক কম্বল বিতরণ।


শীতার্তদের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। দরিদ্র অসহায় মানুষজন সমাজের অংশ। তারা আমাদের ভাই বোন। তাই সমাজের বিত্তবান সকলের উচিত অসহায় মানুষের পাশে দাড়াঁনো। হৃদয়ে মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল অসহায়  মানুষের জন্য কাজ করা উচিত। প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে দেশের মানুষের পাশে রয়েছে। বিদেশে বসেও তারা দেশের মানুষের কথা ভাবে। ডৌবাড়ী ইউনিয়ন প্রবাসী ট্রাস্টের উদ্যোগে শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণকালে বক্তারা একথা বলেন। 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় ডৌবাড়ী ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে স্থানীয় ঘোড়াইল কলেজ মাঠে আয়োজিত শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান। 

সমাজসেবক জাহাঙ্গীর ফারুক হেলাল এর সভাপতিত্বে ও সয়ফুল আলম আবুল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা সমাজসেবা অফিসার আবু কাওছার, ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামিলীগ এর সেক্রেটারি মিসবাহ উদ্দিন, মাও. দেলওয়ার হোসাইন, মেম্বার তয়বুর রহমান, ইউনিয়ন বিট পুলিশ অফিসার পিংকু, জাকির হোসেন প্রমুখ। 

উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ডৌবাড়ী ইউনিয়নের  গরীব অসহায় প্রায় তিন শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক