জৈন্তাপুর হাসপাতাল পরিদর্শনে ১৭ পরগণার প্রতিনিধিবৃন্দ।
জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন ঐতিহ্যবাহী ১৭ পরগণা শালিস সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরী নেতৃত্বে প্রতিনিধিবৃন্দ।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দূপুর ২ ঘটিকায় তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন। এ সময় তারা হাসপাতালে দায়িত্বরত আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মমি দাসের সঙ্গে আলাপ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন। পরে প্রতিনিধিবৃন্দ গত ২০ শে জানুয়ারী বিক্ষুব্ধদের হামলায় ভাংচুর হওয়া হাসপাতালের বিভিন্ন কক্ষ ও এম্বুলেন্স সহ পুড়ে যাওয়া সরকারী জীপ গাড়ী সহ স্টাফ কোয়ার্টার পরিদর্শন করেন।
এ সময় ১৭ পরগণার মুরুব্বি ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ডাক্তার, নার্স ও স্টাফদের সাথে আলাপকালে জানান, গত ২০শে জানুয়ারি ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা ভাংচুর, চিকিৎসক ও স্টাফদের লাঞ্ছিত করা সহ গাড়ীতে অগ্নিসংযোগ পরগণাবাসী সমর্থন করে না।
তারা বলেন, যুগ যুগ ধরে বৃহত্তর জৈন্তার জনপদে শান্তি প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে ১৭ পরগণা শালিস সমন্বয় কমিটির মুরব্বীরা যা তাদের পূর্ব পুরুষরাও করে গেছেন।
এ সময় তারা হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক ভাবে চালিয়ে যেতে ও ডাক্তার ও স্টাফদের ভীতসন্ত্রস্হ না হয়ে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার আহবান জানান। সেই সাথে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত ও হাসপাতালের সার্বিক ব্যবস্হাপনা উন্নয়নে ১৭ পরগণার প্রতিনিধিদের সার্বিক সহোযোগিতার আশ্বাস প্রদাণ করেন তারা।
এ সময় আরো উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চিকনাগোল ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, ইমরান আহমেদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমেদ, প্রবীন মুরুব্বি আব্দুস শুক্কুর, হাসপাতালের চিকিৎসক ডাঃ মাইশা মালিহা, ডাঃ বিশাল দাস, ডাঃ সবুজ রায়হান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাবেক ইউপি সদস্য আব্দুস শুকুর, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মন্জুর এলাহী সম্রাট, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম,আওয়ামী লীগ নেতা হায়দর আলি, অনলাইন প্রেসক্লাবের সভাপতি এমএম রুহেল সহ অন্যান্যরা।
এর আগে সকাল ১০ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাজেদুল ইসলামের সাথে এক মতবিনিময় সভা করেন ১৭ পরগণার প্রতিনিধিবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন এ এসপি ( কানাইঘাট সার্কেল) অলক শর্মা, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম সহ অন্যান্যরা।
উল্লেখ্য গত ২০শে জানুয়ারী জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের চার বন্ধু জাফলং যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়। ওই রাতে চিকিৎসা বিলম্ব ও অম্বুল্যান্স চেয়ে না পাওয়ার অভিযোগ এনে হাসপাতালে ভাংচুর ও গাড়ীতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় শনিবার রাতে ২৫০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সালাউদ্দিন মিয়া।
জৈন্তাবার্তা/জেএ




