দক্ষিণ সুরমায় ১৫ লাখ টাকার ভারতীয় চিনিসহ গ্রেফতার ২
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় ১৫ লাখ টাকার ভারতীয় চিনিসহ গ্রেফতার ২

দক্ষিন সুরমা প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০১/২০২৪ ০৭:১১:১৬ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় ১৫ লাখ টাকার ভারতীয় চিনিসহ গ্রেফতার ২

দক্ষিণ সুরমায় ১৫ লাখ টাকার ভারতীয় চিনিসহ গ্রেফতার ২।


সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৫ লক্ষ আটচল্লিশ হাজার টাকার ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। সোমবার রাত সাড়ে এগারোটার দিকে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ূন রশিদ চত্বর এলাকায় অভিযান চালিয়ে এইসব চিনি জব্দ করা হয়। এসময় একটি ট্রাকসহ দুই চোরাকারবারী গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- বগুড়া জেলার শিবগঞ্জ থানার চানদিজান এলাকার আব্দুল করিমের পুত্র মো. মিনহাজুল ইসলাম (৩৭) ও একই জেলার সদর থানার উত্তর সাত শিমুলিয়া এলাকার ধনু মিয়ার পুত্র মো. হাসান মিয়া (৩০)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকার শ্রমিক রেষ্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ২৫৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার বাজার মুল্য অনুমানিক পনেরো লক্ষ আটচল্লিশ হাজার  টাকা। এসময় ভারতীয় পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-৭৩৫৪) জব্দ করা হয়।

এই ঘটনায় এসএমপি দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক