নতুন প্রজন্মকে শোষণের ইতিহাস জানতে হবে: বিভাগীয় কমিশনার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

নতুন প্রজন্মকে শোষণের ইতিহাস জানতে হবে: বিভাগীয় কমিশনার

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০১/২০২৪ ০৭:৩৩:৪৯ পূর্বাহ্ন

নতুন প্রজন্মকে শোষণের ইতিহাস জানতে হবে: বিভাগীয় কমিশনার

বীরত্বগাথা কথা শোনানোর অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার।


সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্বজন হারানোর কষ্ট অনুভব করে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে হবে।

সিলেটে কবি নজরুল অডিটোরিয়ামে মঙ্গলবার নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা কথা শোনানোর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রকল্প পরিচালক ড. মো. নুরুল আমিন। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেন।

মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাথা কথা শোনান বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সুব্রত চক্রবর্তী জুয়েল, ভবতোষ রায় বর্মণ রানা, মো. ইরশাদ আলী।

এ সময় বিভাগীয় কমিশনার বলেন, তৎকালীন পূর্ব পাকিস্তানের সম্পদ লুণ্ঠন করে পশ্চিম পাকিস্তানে বড় বড় রাস্তা ও অট্টালিকা নির্মাণ করা হয়েছে। বাঙালিদের সেনা বাহিনীসহ সমস্ত চাকরি থেকে বঞ্চিত করে জোরপূর্বক উর্দু ভাষা চাপিয়ে দিয়েছে তারা। পাকিস্তানিদের এ বৈষম্যের কারণেই বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের আত্মদানের ফলে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। নতুন প্রজন্মকে এসব শোষণের ইতিহাস জানতে হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক